হোম > বিশ্ব

সার্বিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

এসময় পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করেন। শুক্রবার নোভি সাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দর্শন অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রেসিডেন্টের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড- ‘আমরা অবরোধ চাই না, আমরা নির্বাচন চাই’ এবং ‘শিক্ষার্থীদের জরুরি দাবি: নির্বাচন ঘোষণা করো’।

এদিকে দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ রাতে এক ভাষণে দাবি করেন, এই সংঘর্ষে ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি।

প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ সাংবাদিকদের তিনি বলেছেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ধ্বংস হতে দেবো না। সার্বিয়া একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র।

তিনি অভিযোগ করেন, সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে।

এর আগে৯ গত বছরের নভেম্বরে সংস্কারাধীন একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হন। এই দুর্ঘটনা সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে। সূত্র: খবর রয়টার্স।

পুরো পৃথিবীর ভার কাঁধে তুলে নিলেন ট্রাম্প

ইরানের হামলায় বাহরাইনে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত

বাড়িভাড়া দিতে না পেরে এক পরিবারের ৪ জনের আত্মহত্যা

ভাষার টানাপোড়েনে কেনিয়ার শিক্ষাব্যবস্থা

ইরানি হামলার নিন্দা জানাল কুয়েত

ইরান যুদ্ধ: ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেস সদস্যের

বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান

ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার চেষ্টা, আটক ১

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সুযোগ নেই: নেতানিয়াহু

হিজবুল্লাহকে পিষে ফেলতে বললেন বেন গভির