হোম > বিশ্ব

দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

আমার দেশ অনলাইন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ জারি করেছে দিল্লি। এই নিয়ম অমান্য করলে ফৌজদারি মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র।

তিনি বলেছেন, ভারতের রাজধানী দিল্লিতে গরু, বাছুর, উট ও অন্যান্য নিষিদ্ধ পশু কোরবানি করা সম্পূর্ণ বেআইনী। অনুমোদিত ও নির্ধারিত স্লটার হাউস ছাড়া খোলা জায়গা, রাস্তা, গলি বা প্রকাশ্যে পশু কোরবানি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

কোরবানির পরে নর্দমা বা রাস্তায় রক্ত ফেলা অথবা বর্জ্য ফেলাও কঠোর ভাবে নিষিদ্ধ। কোরবানি শুধুমাত্র নির্ধারিত স্থানে এবং অনুমোদিত স্থানে ফেলতে হবে।

এছাড়া রাস্তার ওপর বা অলিতে-গলিতে অবৈধভাবে কোরবানির পশুর বাজার বসানো এবং কেনাবেচা বেআইনি ঘোষণা করা হয়েছে।

এই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন । যেকোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা সরাসরি পুলিশ বা দিল্লি সরকারের উন্নয়ন বিভাগে রিপোর্ট করতে বলা হয়েছে।

সূত্র: এএনআই

আরএ

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় আশাবাদী যুক্তরাষ্ট্র: রুবিও

অ্যান্ড্রুর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে তথ্য চায় ব্রিটিশ পুলিশ

বল প্রয়োগের হুমকি দেওয়া বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

ভারতের উত্তর প্রদেশে তীব্র দাবদাহ, ১০ জেলায় রেড অ্যালার্ট

যেভাবে গড়ে উঠেছে চীন-পাকিস্তানের ৭৫ বছরের ভ্রাতৃত্ব

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু

পদ হারালেন তুরস্কের বিরোধীদলীয় নেতা, স্বস্তিতে এরদোয়ান

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অর্ধেক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর শেষ

গবেষণা কেন্দ্রে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলল ইরান