হোম > বিশ্ব

হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

গাজা সিটিতে বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণলায় জানিয়েছে, শনিবারের হামলায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তবে হামাস রায়েদ সাদের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেনি। খবর আল জাজিরার।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির বাইরে একটি বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়েছে। এ হামলাকে অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি।

টেলিগ্রামে দেয়া পোস্টে, সেনাবাহিনী অভিযোগ করেছে, কমান্ডার সাদ হামাসের সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছিলেন, যা গাজায় ইসরাইলের দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ব্যাপকভাবে কমেছে। টেলিগ্রাম পোস্টে তাকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে বর্ণনা করা হয়েছে।

একজন ইসরাইলি প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সাদকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরাইলের দাবি, সাদ হামাসের অস্ত্র উৎপাদনকারী বাহিনীর প্রধান ছিলেন।

সাদ হামাসের গাজা সিটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন, যা গ্রুপের অন্যতম বৃহত্তম। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে নাবুলসি জংশনে একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে সংস্থাটি হতাহতের নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেয়নি।

আরএ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প