হোম > বিশ্ব

ইরানে হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা অস্ট্রেলিয়ার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সোমবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল–জাজিরার।

পেনি ওং বলেন, আমরা এই হামলায় অংশ নিইনি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই।

অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আগে থেকেই বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে ইরানের বিপ্লবী গার্ডের হাত রয়েছে— এমন অভিযোগে ২০২৫ সালে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

অতীতের ইরাক যুদ্ধের মতো অনেক মার্কিন নেতৃত্বাধীন অভিযানে অস্ট্রেলিয়াকে দেখা গেলেও, এবারের ইরান সংকটে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিল দেশটি।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান

মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে চীন

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত