হোম > বিশ্ব

হরমুজ প্রণালিতে মাইন না বসাতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের ফোনালাপ

আমার দেশ অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন। তিনি ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।

ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ কথা জানিয়েছে। এতে আরও বলা হয়, পেজেশকিয়ানের সঙ্গে আলোচনাকালে পুতিন দ্রুততম সময়ে চলমান যুদ্ধের উত্তেজনা হ্রাস এবং রাজনৈতিক উপায়ে এর সমাধানের পক্ষে তার নীতিগত অবস্থান তুলে ধরেন।

এর আগে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ হয়। তাতে ইরান যুদ্ধ ও ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে দুই নেতা আলোচনা করেন। ওই আলোচনার পর ট্রাম্প ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালির জাহাজ চলাচল রুটে মাইন বসিয়েছে—এমন কোনো প্রমাণ নেই। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা এমন কিছু করে থাকে, তবে তাদের ‘নজিরবিহীন’ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন স্থাপন করে থাকে—যদিও আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই—তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক!’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘অন্যদিকে, যদি তারা ইতোমধ্যে স্থাপিত মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা সঠিক পথে একটি বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে!’

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা

ইসরাইলের হাইফা, তেল আবিব ও জেরুজালেমে ইরানের হামলা

ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প

মার্কিন স্থল অভিযান: ইরান বলছে আমরা ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছি

১৫০ মার্কিন সেনা আহত, বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

যুদ্ধবিরতি চাই না প্রতিশোধ চাই, বললেন ইরানের সংসদের স্পিকার

মধ্যপ্রাচ্য সংঘাতে ট্রাম্পের বিরুদ্ধে পুতিনের জয়

ইরান থামছে না: সৌদি আরবে ড্রোন–মিসাইলের ঢেউ