হোম > বিশ্ব

ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্প

আমার দেশ অনলাইন

ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে দ্বীপরাষ্ট্রটিতে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

পোর্ট অলরির এক রিসোর্টের কর্মী অ্যান্টেলিক ফ্রাংক বলেছেন, ভূমিকম্পটি ‘খুব শক্তিশালী’ ছিল এবং প্রায় এক মিনিট স্থায়ী ছিল। তবে তার আশপাশের এলাকায় কোনো ক্ষতি হয়নি।

ভানুয়াতু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে ঘনঘন ভূমিকম্প হয়। এটি একটি নিম্নভূমি দ্বীপপুঞ্জ যেখানে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাস।

সূত্র: বিএসএস

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত

গোপনে রাশিয়া সফরে সিআইএ প্রধান

ইরান যুদ্ধ থেকে অর্থ উপার্জন করছেন ট্রাম্প

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

হরমুজ এড়িয়ে ওমান উপসাগরে জাহাজে জাহাজে তেল স্থানান্তরের হিড়িক