হোম > বিশ্ব

আলজেরিয়ার ৮ প্রদেশে ভয়াবহ দাবানল, পুড়ছে ২২টি বন

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

আলজেরিয়ার আটটি প্রদেশে দাবানলে পুড়ছে ২২টি বন। সবচেয়ে ভয়াবহ আগুন জ্বলছে টিপাজা প্রদেশে। দাবানলের ভয়াবহতায় কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আলজেরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০ টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ২২টি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। যার মধ্যে ১১টি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনী। বাকি ১১টি দাবানল সম্পূর্ণরূপে নিভে গেছে অথবা নিবিড় নজরদারিতে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের পূর্ব, মধ্য এবং পশ্চিমে আটটি প্রদেশে আগুন লাগার খবর পাওয়া গেছে। এরমধ্যে টিপাজার পাহাড়ে আগুন সবচেয়ে তীব্র। আগুনের তীব্রতা বাড়তে থাকায় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা।

আরএ

কূটনীতিতে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আরাঘচির

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

নতুন দুটি চন্দ্র খনিজ আবিষ্কারের ঘোষণা চীনের

সিরিয়া শিবিরে আটকে থাকা নাগরিকদের ফেরাতে অস্ট্রেলিয়ার অস্বীকৃতি

মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের নতুন কৌশল

এআইয়ে ইতিবাচক ভাবমূর্তি গঠনে বড় বিনিয়োগ করছে ইসরাইল

মেটা-মাইক্রোসফটে ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত

মার্কিন প্রতিনিধিদল পৌঁছার আগেই ইসলামাবাদ ছাড়ল ইরানিরা

বিজেপিতে যোগ দিয়েই ১০ লাখ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা