হোম > বিশ্ব

পাকিস্তানে জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় তিনি ভাইবোনদের সঙ্গে ওই গাড়িতে ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত তরুণীর নাম শামসো বিবি, যিনি আয়েশা গিলামানা নামেও পরিচিত। তার বাবা ফজল সাহেবজাদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা নথিভুক্ত করেছে।

ডেইলি পাকিস্তান ও স্থানীয় অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ আগস্ট এই গুলির ঘটনা ঘটে। শামসো বিবির বাবা পুলিশকে জানান, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির কাছ থেকে তার মেয়ে একটি ফোন কল পান। ফোনে তাকে বাড়ির বাইরে আসতে বলা হয়েছিল।

ফোন পাওয়ার পর বিবি তার ১৫ বছর বয়সি বোন আসিমা এবং ভাই নেয়ামতুল্লাহকে নিয়ে বের হন। তারা গাড়িতে করে যাওয়ার সময় একটি পেট্রোল পাম্পের কাছে মোটরবাইকে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন।

প্রতিবেদন অনুযায়ী বিবির বাবা পুলিশকে আরও জানিয়েছেন, কাউসার এবং জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। তার অভিযোগ, অর্থ ফেরতের দাবি নিয়ে বিবিকে হুমকি দেয়া হয়েছিল। এ নিয়ে পূর্বে ইসলামাবাদে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি।

তার বাবার সন্দেহ, হয়ত ওই দু’জন ব্যক্তি এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকতে পারেন। অথবা তারা অন্যদের মাধ্যমে এই হামলা চালিয়ে থাকতে পারেন। এ ছাড়া, বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগমুহূর্তে আসা ফোন কলটির পেছনে কাশিফের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

নিহতের বাবার দেয়া তথ্যমতে, বিবি প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটক ভিডিও তৈরি করছিলেন। প্ল্যাটফর্মটিতে তার প্রায় ১৩ লাখ ফলোয়ার ছিল।

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তারক্ষী ব্যাপক সংঘর্ষ, ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান

মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ, এরপর যা হলো

বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণের দাবিতে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

স্পেনে আত্মপরিচয় খুঁজে পাচ্ছেন মুসলিমরা

শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে ভারতের পুলিশ

ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা

মার্কিনিদের ওপর হামলার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে ইরান

সৌদির বিরুদ্ধে এপস্টেইন ফাইলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন হুথিরা

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন