হোম > বিশ্ব

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সিরিয়ার প্রেসিডেন্ট শারা

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। আইএসআইএল বা আইসিসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে দামেস্ককে অন্তর্ভুক্ত করতে চাইছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।

সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এই মাসের শুরুতে বলেছিলেন, আল-শারা সম্ভবত আইএসআইএলের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানায়, সিরিয়া ও ইসরাইলের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি কার্যকর করতে ওয়াশিংটন দামেস্কের একটি বিমান ঘাঁটিতে সামরিক উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি নিচ্ছে।

তার পক্ষ থেকে, আল-শারা সিরিয়ার জন্য তহবিল চাইবেন বলে আশা করা হচ্ছে। ১৩ বছরের গৃহযুদ্ধের পর দেশ পুনর্গঠনে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি আল-শারা সরকার। বিশ্বব্যাংকের ধারণা, পুনর্নির্মাণে কমপক্ষে ২১৬ বিলিয়ন ডলার খরচ হতে পারে।

এরআগে শুক্রবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ‘সন্ত্রাসী’ তালিকা থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র।

আহমেদ আল-শারা এক সময় আল-কায়েদার সঙ্গে হায়াত আল-শামের নেতা নিলেন। ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। গত জুলাইয়ে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হায়াত আল-শামকে বাদ দেয় যুক্তরাষ্ট্র।

গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করেন আহমেদ আল-শারা।

গত মে মাসে সৌদি আরবে এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প প্রথমবারের মতো আল-শারার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি আসাদ শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।

গত বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ।

আরএ

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু