হোম > বিশ্ব

ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট কথা না শুনলে পরিণতি হবে ভয়াবহ

ট্রাম্পের হুমকি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে বলেছেন, সঠিক কাজ না করলে তাকে চড়া মূল্য দিতে হবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করলে রদ্রিগেজের পরিণতি হবে মাদুরোর চেয়েও ভয়াবহ। রোববার মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পক্ষে যুক্তি দেন। তার মতে, মাদুরোর সরকারের চেয়ে খারাপ কিছু হতে পারে না।

এদিকে, ভেনেজেুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার এবং অস্ত্র অপরাধের অভিযোগ আনা হয়েছে। যদিও তিনি এই দাবি অস্বীকার করেছেন।

শনিবার কারাকাসে বিমান হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়িত নয়।

এর আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, নিরাপদ ও সঠিক রূপান্তর হওয়ার আগ পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগজনক মন্তব্য করেন তিনি।

রোববার (৪ ডিসেম্বর) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নেতৃত্বে কলম্বিয়া পরিচালনা করছেন একজন ‘অসুস্থ মানুষ’।

আরএ/এসআই

ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ

ইরানে হামলা সমর্থন করে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে মাইন বসানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে, হুঁশিয়ারি ট্রাম্পের

ইসরাইলে হামলায় লেবাননের জোউয়া শহরের মেয়রসহ নিহত ৬

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা

ইসরাইলের হাইফা, তেল আবিব ও জেরুজালেমে ইরানের হামলা

ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প

মার্কিন স্থল অভিযান: ইরান বলছে আমরা ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছি