হোম > বিশ্ব

হরমুজে জ্বালানি ট্যাংকারে হামলা

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। শুক্রবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ঘটনার পর ট্যাংকারটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাহাজে থাকা সব ক্রু সদস্য নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

ইউকেএমটিও এক বিবৃতিতে বলেছে, ‘সব ক্রু নিরাপদে আছেন বলে জানা গেছে। তবে পরিবেশের ওপর এর প্রভাব সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

ঘটনার কারণ ও প্রকৃতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে ইউকেএমটিওকে জানাতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সূত্র: আল জাজিরা

আরএ

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার মধ্যেই জাতিসংঘে ভিডিও ভাষণের অনুমতি পেলেন মাহমুদ আব্বাস

পৃথিবীর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে হ্যাক করতে পারবে এআই

মদ খাওয়ার টাকা দাবি, না দেওয়ায় উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীকে মারধর

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৫, আহত ৫০ জনের বেশি

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় চীনে জ্বালানির দাম বৃদ্ধি

ফিলিপাইনের স্কুলে গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

ইরানে যুদ্ধাপরাধ সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান রাশিদা তালিবের

সুদের হার বাড়িয়ে কি হরমুজ খুলতে পারবে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা অ্যামনেস্টির