হোম > বিশ্ব

ভারতে ১০ দিনে তৃতীয় দফায় বাড়ল পেট্রল-ডিজেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতে ফের বেড়েছে পেট্রল ও ডিজ়েলের দাম। এই নিয়ে গত ১০ দিনের মধ্যে তৃতীয় বার জ্বালানির দাম বাড়ল। শনিবার থেকে পেট্রলের দাম লিটারে ৮৭ পয়সা এবং ডিজ়েলের দাম লিটারে ৯১ পয়সা বাড়ানো হয়েছে।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে সঙ্কট দেখা দিয়েছে জ্বালানিতে। ভারতে জ্বালানি, বিশেষ করে পেট্রল -ডিজ়েলের কোন সমস্যা নেই বলে দাবি করেছিল দেশটির কেন্দ্রীয় পেট্রলিয়াম দপ্তর। তবে পেট্রল -ডিজ়েলের দাম যে আরো বাড়তে পারে তার ইঙ্গিতও দেওয়া হয়েছিল। এর জেরে চলতি মাসেই এখন পর্যন্ত তিন বার বৃদ্ধি করা হয়েছে পেট্রল -ডিজ়েলের দাম।

চলতি মাসের ১৬ তারিখে প্রতি লিটারে পেট্রল-ডিজ়েলের দাম ৩ রুপি করে বাড়ানো হয়েছিল। এর পরে গত ১৯ তারিখে দুই জ্বালানিতেই লিটার প্রতি ৯০ পয়সা দাম বাড়িয়েছিল তেল সংস্থাগুলো। আর, শনিবার থেকে আবার দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে গত ১০ দিনের মধ্যে প্রতি লিটারে পেট্রল-ডিজ়েলের দাম, বিভিন্ন শহরে অন্তত ৫ রুপি করে বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার রাত পর্যন্ত নয়াদিল্লিতে পেট্রলের দাম ছিল ৯৮ দশমিক ৬৪ রুপি। এখন লিটার প্রতি ৮৭ পয়সা বেড়ে দাম হয়েছে ৯৯ দশমিক ৫১ রুপি। একই সঙ্গে ডিজ়েলের দামও লিটার প্রতি ৯১ পয়সা বেড়ে ৯১ দশমিক ৫৮ রুপি থেকে হয়েছে ৯২ দশমিক ৪৯ রুপি।

সূত্র: এই সময় অনলাইন

আরএ

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর