হোম > বিশ্ব

ভারতের জলসীমায় আটক ১৩ বাংলাদেশি

আতিকুর রহমান নগরী

ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের জলসীমায় অনুপ্রবেশ করার অভিযোগে ১৩ বাংলাদেশিকে আটক করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। সেইসঙ্গে তাদের ট্রলারও আটক করা হয়েছে। বুধবার ভোররাতে আটকের পর তাদের কোস্ট গার্ডের জাহাজে তুলে আনা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

আটক হওয়া ট্রলারটির নাম ‘মায়ের দোয়া’। আটক বাংলাদেশিদের দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশিরা দাবি করেন, তারা পেশায় মৎস্যজীবী।

আটক বাংলাদেশিদের মধ্যে অনেকের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্বচন্ডীপুরে বলে জানা গেছে। এছাড়া কয়েকজনের বাড়ি ফিরোজপুর ও জিয়ানগরে। আজ বৃহস্পতিবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলার কথা রয়েছে।

পুলিশ বলছে, ‘মায়ের দোয়া’ নামের ট্রলারটি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতে প্রবেশ করে। টের পেয়ে সক্রিয় হয় উপকূল রক্ষীবাহিনী। দ্রুত ট্রলারটিকে ঘিরে ফেলা হয়। এরপরেই তাদের আটক করে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জে।

এরআগে গত ১৫ জুলাই ভারতের ৩৪ জন মৎস্যজীবীকে আটক করেছিল বাংলাদেশে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ অঞ্চল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েন ওই ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী।

আরএ

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি