হোম > বিশ্ব

কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে চলতি বছরেই বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে প্রথম বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।

মার্কিন বার্তা সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প জানান, তিনি কিম জং উনের সঙ্গে ভবিষ্যতে উপযুক্ত সময়ে বৈঠক করতে চান এবং তার লক্ষ্য চলতি বছরের মধ্যেই এ ধরনের আলোচনা সম্ভব করা।

ট্রাম্প ও লির মধ্যে এই বৈঠকে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা ইস্যুতে গুরুত্বারোপ করা হয়। প্রেসিডেন্ট লি ট্রাম্পকে বলেন, তার প্রথম মেয়াদে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল এবং শান্তির জন্য কিম জং উনের সঙ্গে আলোচনায় ফেরার এটি উপযুক্ত সময়।

বৈঠকের পর লি জে মিউং যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক নেতাদের সঙ্গে একটি ফোরামে অংশ নেন। সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার জাতীয় বিমান সংস্থা কোরিয়ান এয়ার বোয়িংয়ের কাছ থেকে ১০৩টি নতুন বিমান কেনার ঘোষণা দেয়, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্ববৃহৎ ক্রয়াদেশ।

উল্লেখ্য, গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র একটি নতুন বাণিজ্য চুক্তিতে সই করে, যার আওতায় কোরীয় রপ্তানিকারকরা মার্কিন শুল্কের চাপ থেকে কিছুটা ছাড় পায়। তবে এখনো সামরিক ব্যয় ও কৌশলগত বিনিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে, ট্রাম্পের মন্তব্যের বিষয়ে উত্তর কোরিয়া তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পরে জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া অঞ্চলটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রেরই অংশ, যা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি।

সৌদির বিমানঘাঁটিতে ইরানের হামলা, মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত

লেবাননে হাসপাতালে ইসরাইলি হামলা, চিকিৎসাকর্মীসহ নিহত ১২

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ: নাইম কাসেম

ইরান যুদ্ধের প্রভাব বৈশ্বিক বাজারে, মার্কিন শেয়ারবাজারে বড় পতন

এক বা দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত

রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা ভুল: জার্মানি

ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ১০,০০০ ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন যুক্তরাষ্ট্রের

মোজতবা খামেনির তথ্যের জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে ২,২০০ মার্কিন মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

রেজা পাহলভির সঙ্গে বৈঠক করলেন জেলেনস্কির