হোম > বিশ্ব

বাংলাদেশে পুশব্যাক আতঙ্কে পশ্চিমবঙ্গে বৃদ্ধের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশে পুশব্যাকের আশঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ইলামবাজার এলাকায় ৯৫ বছর বয়সি এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মৃত ব্যক্তির নাম কিশিতিশ মজুমদার। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে ইলামবাজারে বসবাস করছিলেন।

পরিবারের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে আতঙ্ক থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো আত্মহত্যা নোট বা প্রমাণ তারা পায়নি। সোমবার এসআইআর ঘোষণার পর পশ্চিমবঙ্গে এটি এ ধরনের তৃতীয় আত্মহত্যার ঘটনা।

পরিবার সূত্রে জানা গেছে, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় কিশিতিশ মজুমদার বেশ চিন্তিত হয়ে পড়েন। ছোটবেলায় তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন। সেই সূত্রেই সম্প্রতি এসআইআর নিয়ে প্রচারিত খবরে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

তার নাতনি নিরমিলা মজুমদার বলেন, ২০০২ সালের ভোটার তালিকায় দাদুর নাম ছিল না। তিনি ছোটবেলায় বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং সারাজীবন কষ্ট করে দিন কাটিয়েছেন। এসআইআর নিয়ে আলোচনার পর থেকেই তিনি ভয় পেতে শুরু করেন এবং বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে এটা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন।

এর আগে, গত মঙ্গলবার পশ্চিমবঙ্গেরই প্রদীপ কার (৫৭) আত্মহত্যা করেন। একটি সুইসাইড নোটে তিনি উল্লেখ করেন, তার মৃত্যুর জন্য দায়ী জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি)। তিনি প্রায় ছয় দশক আগে তার পিতার সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন।

অন্যদিকে, গত বুধবার কুচবিহারে ৭০ বছর বয়সি কৃষক খাইরুল শেখ আত্মহত্যার চেষ্টা করেন। তার অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে নামের বানান ভুল থাকায় এসআইআরে তার নাম না আসতে পারে—এই আশঙ্কা থেকেই তিনি বিষপান করেন।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় শক্তিশালী ইঙ্গিত

শীতপ্রধান যুক্তরাজ্যে দ্রুত বাড়ছে এসি ঘরের সংখ্যা, তিন বছরে হয়েছে দ্বিগুণ

ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলিমদের চ্যালেঞ্জ

গরু কোরবানির বিষয়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হিন্দুদের বিক্ষোভ

বাংলাদেশে ‘পুশ ইন’ করা কিছু লোককে ফেরত নিতে পারে ভারত

হরমুজ সুরক্ষিত করার মিশনে অংশ নেওয়ার প্রস্তুতি জার্মানির

হরমুজে টোল আরোপ কারো মেনে নেওয়া উচিত নয়: রুবিও

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মুনাফাখোরদের ওপর কর বসাচ্ছে ফ্রান্স

ককরোচ পার্টির পর ভারতে এবার প্যারাসাইটিক ফ্রন্টের আত্মপ্রকাশ