হোম > বিশ্ব

কয়েক ঘণ্টার মধ্যেই সুসংবাদ পেতে যাচ্ছে বিশ্ব: রুবিও

আমার দেশ অনলাইন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আজ দিনের শেষে ‘সুসংবাদ’ আসার সম্ভাবনা রয়েছে। রোববার দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চার দিনের সফরে ভারতে রয়েছেন মার্কিন পরারাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি মনে করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

রুবিও বলেন, এই সম্ভাব্য শান্তিচুক্তি হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ নিরসন করবে। তিনি আরো বলেন, এই চুক্তি এমন একটি ‘প্রক্রিয়া শুরু করবে, যেখানে ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে আর ভয় বা উদ্বেগ থাকবে না’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেন, ইসরাইল এবং এই অঞ্চলের অন্য মিত্রদের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তির ‘বেশির ভাগই চূড়ান্ত’ হয়েছে।

এই আলোচনাকে ‘শান্তিসংক্রান্ত একটি সমঝোতা স্মারক’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, প্রস্তাবিত এই সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তবে, ইরান ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে যে, তেহরান হরমুজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে।

সূত্র: এনডিটিভি

আরএ

পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট এবার চালাবেন যাত্রীবাহী বিমান

হেগসেথকে বরখাস্ত করতে ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরের আহ্বান

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক