হোম > বিশ্ব

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের সুস্পষ্ট উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। শনিবার ভারতের নয়াদিল্লিতে ব্রিকস বিচারব্যবস্থার প্রধানদের বৈঠকে তিনি বলেন, কোনো দেশের ক্ষমতা বা প্রভাবের ওপর বিচারব্যবস্থা নির্ভর করা উচিত নয়।

তেহরানের সার্বভৌমত্বের ওপর হামলার নিন্দা জানাতে ব্রিকসের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ইরানের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধ সংঘটনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন এজেই।

তিনি বলেন, ‘আজ আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের ন্যায়বিচার বেশি প্রয়োজন। এমন ন্যায়বিচার, যা বাছাই করা হবে না, রাজনৈতিক বিবেচনার কাছে আইনের শাসনকে বিসর্জন দেবে না এবং কোনো দেশের ক্ষমতার মাত্রা অনুযায়ী তার অধিকার নির্ধারণ করবে না।’

তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে ইরানের জনগণকে বড় ধরনের মূল্য দিতে হয়েছে।

এজেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের সুস্পষ্ট দৃষ্টান্ত’ হিসেবে বর্ণনা করেন।

ব্রিকসভুক্ত দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, ইরানে শত্রুরা যে যুদ্ধপরাধ করেছে, ভবিষ্যতে অন্যান্য দেশও এর সম্মুখীন হতে পারে।

সূত্র: আল জাজিরা/প্রেস টিভি

আরএ

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩৭৫, নিখোঁজ ৫৫৩১

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী