হোম > বিশ্ব

মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরাকে ইরানের গোপন সেল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মোতায়েনকারী উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইরাকে নতুন গোপন সেল গঠন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) । শনাক্ত হওয়া এড়াতে প্রতিষ্ঠিত মিলিশিয়া নেটওয়ার্কগুলোকে পাশ কাটানো হচ্ছে। ইরাকের আটটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা, তিনটি থেকে চারটি সেল গঠন করা হয়েছে। এর প্রতিটিতে প্রায় ১০ জন করে বাছাই করা ইরাকি শিয়া মুসলিম যোদ্ধা রয়েছেন। তারা ২০ এপ্রিল থেকে ১৭ মের মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর বসরা ও সামাওয়ার নিকটবর্তী মরুভূমি এলাকা থেকে কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত সাতটি ড্রোন হামলা চালিয়েছে।

তাদের বেশ কিছু সদস্য ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ থেকে এসেছে। সূত্রের তথ্যমতে, এই নতুন দলগুলো এর কমান্ড কাঠামোর বাইরে থেকে কাজ করছে এবং সরাসরি আইআরজিসিকে রিপোর্ট করছে। এই সূত্রগুলোর মধ্যে দুজন ইরাকি সামরিক কর্মকর্তা, আরেকজন নিরাপত্তা কর্মকর্তা এবং পাঁচজন স্থানীয় মিলিশিয়া কমান্ডার রয়েছেন।

পাঁচজন মিলিশিয়া কমান্ডার বলেছেন, নতুন ইরাকি সেলগুলোর প্রতিষ্ঠার লক্ষ্য হলো, এমন এক সময়ে অঞ্চলজুড়ে শক্তি প্রয়োগের ক্ষমতা বজায় রাখা। কারণ ইরানের সশস্ত্র প্রক্সি গোষ্ঠীগুলোর শক্তি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং এর নিজস্ব সামরিক ও অর্থনৈতিক সম্পদও কমেছে।

শিয়া-সংখ্যাগরিষ্ঠ দেশ ইরাকে বহু মিলিশিয়া রয়েছে, যাদের অনেকেই তেহরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে।

আরএ

স্বর্ণের দামে বড় পতন

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী

লেবাননে হিজবুল্লাহর হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

হামলা হলে ন্যাটোকে বিধ্বংসী জবাব দেবে রাশিয়া

১৫ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল আমিরাত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক হচ্ছে না, নিশ্চিত করল সুইজারল্যান্ড

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

কেন হলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ

কলম্বিয়ায় প্রায় ১০০ গেরিলার অস্ত্র সমর্পণ