হোম > বিশ্ব

ইউক্রেনের শহর কুরাখব দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব ইউক্রেনের কুরাখব শহর দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বার্তা বিনিময়ের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘রুশ বাহিনী দক্ষিণ-পশ্চিম দোনবাসের বৃহত্তম বসতি কুরাখব শহর সম্পূর্ণ মুক্ত করেছে।’

ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে এই দাবির সত্যতা সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে কুরাখবে রুশ আক্রমণের তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক বার্তায় ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানায়, কুরাখবে ২৭টি রুশ আক্রমণ ঠেকিয়ে দেওয়া হয়েছে।

এদিকে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনীয় বাহিনী কুর্স্কে নতুন করে হামলা শুরু করেছে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের জ্যেষ্ঠ কর্মকর্তা আন্দ্রে কুভালেনকো টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘কুর্স্ক নিয়ে রুশরা গভীর উদ্বেগে রয়েছে। তাদেরকে একাধিক ফ্রন্ট থেকে হামলা করা হয়েছে, যাতে তারা বিস্মিত হয়েছে।’

অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রি ইয়েরমাক এক বার্তায় বলেছেন, ‘কুর্স্ক থেকে ভালো খবর আসছে। রাশিয়া তার প্রাপ্য বুঝে পেয়েছে।’

এর আগে গত বছর আগস্টে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে পশ্চিমাঞ্চলীয় কুর্স্কে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২