হোম > বিশ্ব

নিলামে তোলা হচ্ছে মহাত্মা গান্ধীর বিরল তেলচিত্র

ঢাবি সংবাদদাতা

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি বিরল তেলচিত্র আগামী মাসে লন্ডনে নিলামে তোলা হবে। ১৯৩১ সালে যুক্তরাজ্যে এটি আঁকা হয়। খবর বিবিসির।

মহাত্মা গান্ধী ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দেন এবং তার শিক্ষা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে। বেশিরভাগ ভারতীয় তাকে ‘জাতির পিতা’ হিসেবে শ্রদ্ধা করেন। যুগ যুগ ধরে তার বেশ কয়েকটি চিত্রকর্ম এবং স্কেচ বিশ্বজুড়ে প্রচারিত হয়েছে।

নিলাম হাউস বনহ্যামস বলেছে, ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটনের আঁকা এ চিত্রকর্মটি মহাত্মা গান্ধীর একমাত্র তেলের প্রতিকৃতি বলে মনে করা হয়। এটি আঁকার জন্য গান্ধী পোজ দিয়েছিলেন।

ভারতের সাংবিধানিক সংস্কার এবং স্বশাসনের দাবি নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে অংশ নেওয়ার সময় ১৯৩১ সালে মহাত্মা গান্ধী লন্ডনে যাওয়ার পর প্রতিকৃতিটি আঁকা হয়।

জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বনহ্যামসে এটি নিলামে তোলা হবে।

‘এটি একটি অনন্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ চিত্রকর্ম’-বিবিসিকে বলেন শিল্পীর প্রপৌত্র ক্যাসপার লেইটন।

বনহ্যামসের মতে, ক্লেয়ার লেইটন সেসব সৌভাগ্যবান শিল্পীদের অন্যতম ছিলেন যিনি একাধিকবার মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি এবং চিত্রাঙ্কনের সুযোগ পেয়েছিলেন।

১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে শিল্পীর মৃত্যুর আগ পর্যন্ত এই শিল্পকর্মগুলো তার নিজের সংগ্রহে ছিল। এরপর এটি তার পরিবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতের হিন্দু কট্টরপন্থীরা মহাত্মা গান্ধীকে মুসলিমপন্থি হিসেবে দোষারোপ করে থাকে। ভারতের বিভক্তি এবং ১৯৪৭ সালে স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানে রক্তপাতের জন্য তাকে দায়ী করে তারা।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি উগ্র হিন্দুত্ববাদী নাথুরাম গডসে একটি প্রার্থনা সভায় মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে।

ইরানের ২০ হাজার ডলারের ড্রোনে ধ্বংস ৭০ কোটির মার্কিন বিমান

ইরানের সর্বোচ্চ নেতার নতুন বার্তা

জ্বালানি তেলের ব্যারেল ছাড়াল ১১৫ ডলার

সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনায় সাড়া দেন না

যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় বসাতে কাজ করবে পাকিস্তান

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

ইরানের ইস্পাহানে বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতের ১০ সেনা আহত