হোম > বিশ্ব

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচেছ। শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতার অভিযোগ নিয়ে এসব দেশের বিরুদ্ধে পরিচালিত একটি তদন্তের ফলাফলের ভিত্তিতে নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

তাদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলেই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) কার্যালয় নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে। এসব শুল্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যে আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে।

তদন্তের আওতায় থাকা ১৬টি বাণিজ্য অংশীদার হলো—চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহেই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসনের আরোপ করা কয়েকটি শুল্ক বাতিল করে দেন। সেই শুল্কের বিকল্প ব্যবস্থা হিসেবেই নতুন প্রস্তাবিত শুল্ক আংশিকভাবে কার্যকর হতে পারে।

নতুন শুল্কের হার কত হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হতে পারে। মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক আরোপের সম্ভাবনা কম।

সূত্র: রয়টার্স

আরএ

তাইওয়ানের স্থানীয় নির্বাচন ঘিরে কিছু প্রশ্ন

ইরান যুদ্ধে যেভাবে নীরব বিজয়ী ওমান

‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’

ইরাকের সঙ্গে কুর্দিস্তানের বিরোধ নতুন করে তীব্র হওয়ার নেপথ্যে কী

ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত লিবিয়া, নতুন সংঘাতের ঝুঁকি

নেপালের বন্যা ঘিরে ভারত-চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা

ইরানি বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখল’ করব, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি

মার্কিন নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান

জাতিসংঘে বাংলার দুর্ভিক্ষের উদাহরণ কেন দিল ভারত