হোম > বিশ্ব

অনির্দিষ্টকালের জন্য ইরানের বন্দর অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের বন্দরগুলোতে অবরোধ ‘অনির্দিষ্টকাল’ ধরে চলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা ও ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিফেন মিলার।

গত সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেন।

মিলার মার্কিন সম্প্রচার মাধ্যমটিকে বলেন, ট্রাম্প ‘শান্তির মানুষ’। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে: ‘যুক্তরাষ্ট্রের ওপর খবরদারি করা যাবে না এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।’

মিলার বলেন, ‘একটি সামরিক অভিযানে তাদের (ইরানের) জ্বালানি অবকাঠামো বহু বছরের জন্য ধ্বংস হয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র তা করতে চায় না।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সঠিক পথ বেছে নেবে। তবে ইরান যদি ভুল পথ বেছে নেয়, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।

সূত্র: আলজাজিরা

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ