হোম > বিশ্ব

ওমানে প্রবাসীদের জন্য ১-৩ বছরের রেসিডেন্স কার্ড চালু

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ওমানে বসবাসরত প্রবাসী ও দেশটির নাগরিকদের রেসিডেন্ট কার্ড ও ব্যক্তিগত পরিচয়পত্রের মেয়াদ এবং ফি কাঠামোতে বড় পরিবর্তন এনেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। নতুন নিয়মে প্রবাসীরা এখন থেকে এক, দুই বা তিন বছরের মেয়াদের রেসিডেন্ট কার্ড নিতে পারবেন।

গালফ নিউজের সোমবারের প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর-জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকির ঘোষণায় বলা হয়েছে— এক বছরের কার্ডের ফি ৫ ওমানি রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ রিয়াল। তবে কার্ড হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন কার্ড নিতে ২০ রিয়াল ফি দিতে হবে।

ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে, যা পাসপোর্টের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইডি কার্ড ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপনের ফি আগের মতোই ১০ রিয়াল থাকবে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, সব রেসিডেন্ট ও আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নবায়ন করতে হবে। নতুন নিয়মের লক্ষ্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্প নিশ্চিত করা।

২০২৫ সালের জুন পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী রয়েছেন— এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার এবং গৃহকর্মী হিসেবে ৩ লাখ ৪৯ হাজার।

সূত্র: গালফ নিউজ

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধস, ১৪ শিশু নিহত