হোম > বিশ্ব

ইরানের ‘মাইন-পাতা নৌযান ধ্বংস’ করছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন-পাতা নৌযান ধ্বংস করেছে তারা। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে, মঙ্গলবার সিএনএন জানায়, ইরান সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালীতে কয়েক ডজন মাইন স্থাপন করেছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই প্রণালী দিয়ে যায় এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এই সপ্তাহের শুরুতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণ অব্যাহত থাকলে তারা ‘এক লিটার তেলও’ এই অঞ্চল ছেড়ে যেতে দেবে না।

এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, ইরান যদি সত্যিই হরমুজ প্রণালিতে মাইন বসিয়ে থাকে—যদিও এ বিষয়ে নিশ্চিত তথ্য এখনো নেই—তাহলে সেগুলো দ্রুত সরিয়ে নেওয়া উচিত। অন্যথায় তেহরানকে ‘নজিরবিহীন’ পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি। তবে ইরান যদি বসানো মাইন সরিয়ে নেয়, সেটিকে তিনি সঠিক পথে বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তবে ওই পরিণতি কী হতে পারে সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত বলেননি।
পোস্টে তিনি আরো বলেন, হরমুজ প্রণালীতে মাইন পাতার চেষ্টা করা যে কোনো নৌকা বা জাহাজকে ‘স্থায়ীভাবে নিশ্চিহ্নে’ যুক্তরাষ্ট্র সেই প্রযুক্তি ব্যবহার করবে যেটা তারা মাদক পাচারকারীদের ক্ষেত্রে করে আসছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা