হোম > বিশ্ব

তুরস্কের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদারে আগ্রহী আফ্রিকান দেশগুলো

আমার দেশ অনলাইন

তুরস্কের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে চাইছে আফ্রিকান দেশগুলো। আফ্রিকান দেশগুলো ক্রমবর্ধমানভাবে আঙ্কারা ও মোগাদিশুর গড়ে তোলা ‘সোমালি মডেল’ অনুসরণ করছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার একথা জানিয়েছেন।

পশ্চিম তুরস্কে এফেস সামরিক মহড়া চলাকালে তিনি বলেন, ‘আমরা আফ্রিকান দেশগুলোর সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রেখেছি এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখছি।’

তিনি জানান, ‘আরো বেশ কয়েকটি দেশ সোমালিয়ায় আমাদের বাস্তবায়িত একই মডেলের জন্য অনুরোধ করছে। আমরা এই অনুরোধগুলো পর্যালোচনা করছি।’

তুরস্ক ও সোমালিয়ার মধ্যে একটি বহুমুখী সম্পর্ক রয়েছে, যা ২০১১ সালে শুরু হয়েছিল। এই সম্পর্কের শুরু হয়েছিল মানবিক মিশন হিসেবে। পরে তা একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা ও অর্থনৈতিক জোটে পরিণত হয়েছে। মোগাদিশুতে তুরস্কের বৃহত্তম বৈদেশিক সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে হাসপাতাল ও কোম্পানি প্রতিষ্ঠার পাশাপাশি শহরটির বন্দর ও বিমানবন্দরও পরিচালনা করছে তুরস্ক।

তুরস্ক ইতোমধ্যেই সোমালিয়ার উপকূল রক্ষা করতে এবং সমুদ্রের গভীরে তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে।

আঙ্কারার এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, নাইজার ও বুরকিনা ফাসোর মতো কিছু সাহেল দেশ এবং ইথিওপিয়াও নিরাপত্তা সহায়তা চাইতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ