হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

গাজায় ইসরাইলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জনের বেশি মানুষ। সারাবিশ্বের নজর এখন ইরান-ইসরাইল যুদ্ধের দিকে থাকলেও, ফিলিস্তিনেও হামলা চলমান রয়েছে।

সোমবার আল জাজিরা জানায়, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

একটি হামলা চালানো হয় গাজার দক্ষিণে সালাহ আল-দ্বীন স্ট্রিটে। সেখানে অভুক্ত ফিলিস্তিনিরা ত্রাণের খাবার পাওয়ার অপেক্ষায় ছিলেন। নুসেইরাত শরণার্থী শিবিরের আল-আওদা হাসপাতালের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এখানে চালানো হামলায় অন্তত দু’জন নিহত ও আহত হয়েছে আরো ৩৫ জন।

এছাড়া গাজা সিটির উত্তরাঞ্চলীয় এলাকা দেইর আল-বালাহতে ইসরাইলি হামলায় একজন নিহত ও আহত হয়েছে আরো দুইজন।

পাশাপাশি তথাকথিত নিরাপদ এলাকা মাওয়াসিতে ড্রোন হামলা হয়েছে। তবে হতাহতের বিস্তারিত খবর জানা যায়নি।

আরএ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান

সংলাপ-কূটনীতিই শান্তির পথ, আরাগচিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা পড়ার পর আইআইটি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ জনকে মালদায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা

সৌদিকে এফ-৩৫ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি ইসরাইলের

ইস্তাম্বুলে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে সৌদির নেতৃত্বাধীন জোট এমএমডিসি

হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ফেরার প্রচেষ্টা চলছে: ইরান