হোম > বিশ্ব

আলোচিত ভারতীয় নারী সারাবজিতকে দেশে ফেরত পাঠাল পাকিস্তান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

পাকিস্তানে ব্যাপক আলোচিত ভারতীয় নারী সারাবজিত কউরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। সোমবার (৫ জানুয়ারি) ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাকে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয়।

শিখ ধর্মাবলম্বী সারাবজিত কউর তীর্থযাত্রার ভিসায় গত বছরের ৪ নভেম্বর একটি বড় দলের সঙ্গে পাকিস্তানে যান। অন্য তীর্থযাত্রীরা দেশে ফিরে গেলেও তিনি পাকিস্তানেই থেকে যান। সেখানে তিনি পাকিস্তানি নাগরিক নাসির হুসেইনকে বিয়ে করেন।

জানা গেছে, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নাসির হুসেইনের সঙ্গে সারাবজিতের পরিচয় হয়। পাকিস্তানে অবস্থানকালে তিনি শিখ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে নূরে ফাতিমা রাখেন।

সারাবজিতের আইনজীবী লাহোর হাইকোর্টকে জানান, তার ভিসার মেয়াদ ২০২৫ সালের নভেম্বরেই শেষ হয়ে যায়। এরপর তিনি অবৈধভাবে পাকিস্তানে অবস্থান করছিলেন, এ কারণে তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতীয় নারী ও পাকিস্তানি নাগরিকের এই বিয়ে দুই দেশেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভারতে অনেকে তাকে দেশদ্রোহী বলেও আখ্যা দিয়েছিলেন।

এসআর/এসআই

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন