হোম > বিশ্ব

পাকিস্তানে সংবিধানের সংশোধনী চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ডন

পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনীকে চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছে। আবেদনে বলা হয়, ২৭তম সংশোধনীর মাধ্যমে এমন পরিবর্তন আনা হচ্ছে, যা সংবিধানের প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক এবং এতে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার চেষ্টা করা হয়েছে। এরআগে বুধবার সুপ্রিম কোর্টে একই ধরনের আরেকটি আবেদন জমা দেন পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি জাওয়াদ এস খাজা। খবর দ্য ডনের।

লাহোর হাইকোর্টে বুধবার দায়ের করা আবেদনে হাসান লতিফ অভিযোগ করেন, এতে বিচার বিভাগের কর্তৃত্ব কমবে, সংশোধনীটি বিচারিক স্বাধীনতাকে বিপন্ন করেছে এবং সাংবিধানিক কাঠামোকে ক্ষুন্ন করেছে। প্রদেশগুলোর সঙ্গে পরামর্শ ছাড়াই বিলটি পাস করা হয়েছে।

তিনি বলেন, সংশোধনীতে একটি ফেডারেল সাংবিধানিক আদালত গঠন করে পাকিস্তানের সর্বোচ্চ আদালত পুনর্গঠনের চেষ্টা করা হয়েছে।

এরআগে পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি জাওয়াদ এস খাজা ২৭তম সাংবিধানিক সংশোধনীকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেন। তার অভিযোগ, এটি রাষ্ট্রকে দুর্বল করবে, ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে।

আরএ

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু