হোম > বিশ্ব

ইরান যুদ্ধবিরতি চায়নি, সমঝোতার কথাও বলেনি

সিবিএস নিউজকে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায়নি এবং কাউকে সমঝোতা করার অনুরোধও করেনি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ দেখছে না তেহরান। যতক্ষণ সময় লাগে আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমরা বুঝতে পারছি না কেন মার্কিনদের সঙ্গে কথা বলা উচিত। কারণ আমরা তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পছন্দের যুদ্ধ। আমরা আমাদের আত্মরক্ষা চালিয়ে যাব।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান একটি চুক্তি করতে চাইছে। তবে সেই চুক্তিতে তিনি আগ্রহী নন, কারণ প্রস্তাবিত শর্তগুলো তার কাছে সন্তোষজনক নয়। সূত্র আল জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা