হোম > বিশ্ব

ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: রুবিও

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ঐক্য জোরদার করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মিউনিখে নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ইউরোপের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুজ্জীবিত করতে চায় যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।

তার বক্তব্যে রাশিয়ার বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। অভিবাসন ও জলবায়ু ইস্যুতে ইউরোপের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের আবাস পশ্চিম গোলার্ধে হতে পারে, তবে আমরা সর্বদা ইউরোপের সন্তান থাকব। রুবিও আরো বলেন, ‘আমাদের প্রাচীনতম মিত্রদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কে গভীর ফাটল তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, আইনভিত্তিক বিশ্বব্যবস্থা আর টিকে নেই। বৃহৎ শক্তির রাজনীতির এই যুগে ইউরোপের স্বাধীনতা আর সুরক্ষিত ও সুনিশ্চিত নয় বলেও উল্লেখ করেন তিনি। তাই ইউরোপীয়দের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানান জার্মান চ্যান্সেলর।

আরএ

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত?

ভারতের ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ শেখ বংশীয় মুসলিমদের নাম

সহিংসতা হলেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে জার্মানির আইনমন্ত্রী

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে কাজ করবে যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস

ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়ে চালানÑবিজেপিকে মমতা

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা