হোম > বিশ্ব

গাজায় শারীরিক অক্ষমতার ঝুঁকিতে ৬ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রায় অর্ধ মিলিয়নের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। শঙ্কা রয়েছে বিভিন্ন রোগ-বালাইয়ের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওষুধ সামগ্রীর মধ্যে পোলিও ভ্যাকসিনও প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল দেকরান বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

পোলিও অভিযান স্থগিত করার ‘প্রকৃত বিপর্যয়ের’ জন্য সতর্ক করেছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘পোলিও ভ্যাকসিন অবিলম্বে সকল শিশুর কাছে না পৌঁছালে আমরা একটি সত্যিকারের বিপর্যয় আশা করছি।’

খলিল দেকরান বলেন, ‘শিশু ও রোগীদের রাজনৈতিক ব্ল্যাকমেইলের কার্ড হিসাবে ব্যবহার করা উচিত নয়। গত ২মার্চ ইসরায়েলের আরোপিত অবরোধ গাজায় ভ্যাকসিনসহ সমস্ত চিকিৎসা সরবরাহের প্রবেশে বাধা দিয়েছে এবং প্রায় ৬ লাখ ২ হাজার শিশুকে স্থায়ী পক্ষাঘাত এবং দীর্ঘস্থায়ী অক্ষমতার ঝুঁকিতে ফেলেছে।’

গত বছর জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থা এবং অন্যান্য সহযোগী সংস্থার সাথে মন্ত্রণালয় গাজাজুড়ে দুই দফা পোলিও টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করেছে। এ পরিস্থিতিতে মন্ত্রণালয় ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করে পোলিও টিকা সরবরাহে বাধা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছে।

ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান অস্ট্রেলীয় সিনেটরের

পশ্চিমবঙ্গের নির্বাচন: ২৩০-এর বেশি আসনে জিততে চায় মমতার দল

মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ইরানের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেলো

লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরাইলি সেনাপ্রধান

বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

মার্কিন অবরোধ কি ইরানের তেল উৎপাদন থামাতে পারবে?

তেলের দাম নিয়ে ট্রাম্পকে উপহাস করলেন গালিবাফ

৪২ জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

বুথফেরত ছয় জরিপে এগিয়ে বিজেপি, দুটিতে তৃণমূল

প্রায় ৫০ কোটি ডলারের ইরানি ক্রিপ্টো সম্পদ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের