হোম > বিশ্ব

চুক্তি ভেঙে লেবাননে ১০ হাজার বার হামলা ইসরাইলের, নিহত ৩৩১

যুদ্ধবিরতির বর্ষপূর্তি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

লেবাননে নিযুক্ত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী জানিয়েছে, সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর চুক্তি ভেঙে এক বছরে দেশটিতে ১০ হাজারবারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় অন্তত ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় অন্তর্বর্তীকালীন বাহিনী।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এক বছরের বেশি সময় ধরে চলা উত্তেজনা থামানোর লক্ষ্যে গত বছরের ২৭ নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরাইল।

এদিকে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিন বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় জিযিন এলাকার আল-মাহমুদিয়া ও আল-জারমায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস হয়েছে। ইসরাইল রাষ্ট্রের জন্য যেকোনো হুমকি নিশ্চিহ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ইসরাইলি বাহিনী।

বিবৃতিতে আরো বলা হয়, হিজবুল্লাহর অস্ত্র মজুত ছিল, এমন বেশ কয়েকটি উৎক্ষেপণ স্থাপনা, সামরিক চৌকি এবং অস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক সক্ষমতা ধ্বংসে এ হামলা চালানোর দাবি করা হয়।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪