হোম > বিশ্ব

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: ব্লুমবার্গ

ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ আইনে স্বাক্ষর করেন তিনি। এর ফলে ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়বে।

এই আইন রাশিয়া ও ইরানের ওপর বিধিবদ্ধ নিষেধাজ্ঞা, শুল্ক ও বিধিনিষেধ আরোপ ও সম্প্রসারণ করবে।

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। ওয়াশিংটনের এই নতুন ও কঠোর নিষেধাজ্ঞাকে তেহরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে।

সিনেটর গ্রাহাম ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ এবং গাজায় ইসরাইলের গণহত্যার একজন জোরালো সমর্থক ও প্রচারক ছিলেন।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা পড়ার পর আইআইটি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ জনকে মালদায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা

সৌদিকে এফ-৩৫ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি ইসরাইলের

ইস্তাম্বুলে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক

বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে সৌদির নেতৃত্বাধীন জোট এমএমডিসি

হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ফেরার প্রচেষ্টা চলছে: ইরান

ইউরোপে তেল সরবরাহ কমাচ্ছে সৌদি আরব

মক্কায় হামলাকে মহাপাপ বললেন হারামাইনের দুই ইমাম

নিজে থেকেই ৩ প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনাই