হোম > বিশ্ব

ভারতের দিল্লিতে দেয়াল ধসে ৮ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ভারতের রাজধানী দিল্লির হরিনগরে ভারী বৃষ্টিপাতের ফলে দেয়াল ধসে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। দিল্লি দমকল বিভাগ জানিয়েছে, শনিবার সকাল ৯টার পর দুর্ঘটনার খবর পায় তারা। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, একটি পুরাতন মন্দিরের পাশে থাকা ঝুপড়িঘরের ওপর দেয়াল ভেঙ্গে পড়ে। সেখানে বর্জ্য সংগ্রহকারীরা বাস করতেন। দেয়াল ধসে পড়ার কারণে অনেকে নিচে আটকা পড়েন।

নিহতদের মধ্যে নাম শনাক্ত করা হয়েছে। তারা হলেন- শাবিবুল, রাবিবুল, মুত্তু আলি, রুবিনা, ডলি, রুখসানা এবং হাসিনা। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নির্ধারিত হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাজধানীতে রাতভর ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লির সফদরজংয়ের প্রাথমিক আবহাওয়া কেন্দ্রে ৭৮ দশমিক ৭ মিমি, প্রগতি ময়দানে ১০০ মিমি, লোধি রোডে ৮০ মিমি, পুসায় ৬৯ মিমি এবং পালামে ৩১ দশমিক ৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গড় তাপমাত্রার চেয়ে ৩ দশমিক ২ ডিগ্রি কম।

আরএ

সৌদি তেল পাইপলাইনে হামলা নিয়ে ইরানকে দায়ী করলেন ট্রাম্প

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা

শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

হুথিদের সঙ্গে লড়াইয়ে সম্মুখসারিতে নেই সৌদি-সমর্থিত কমান্ডাররা

হরমুজ নিয়ে আরব দেশগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরান

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে হুথিরা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে চীনের প্রেসিডেন্ট