হোম > বিশ্ব

নাইজারে সশস্ত্র হামলায় ন্যাশনাল গার্ডের ১৩ সদস্য নিহত

আমার দেশ অনলাইন

গাড়িতে তল্লাশি। ছবি: আলজাজিরা

নাইজারের পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে ন্যাশনাল গার্ডের একটি সামরিক স্থাপনায় সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ভোরে ‘বিপুলসংখ্যক ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারী’ এ আক্রমণ চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, হামলায় হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে ১৩ জন বলে ধারণা করা হচ্ছে। এ সময় সেনাসদস্যরা পাল্টা হামলা চালিয়ে বেশ কয়েকজন আক্রমণকারীকে হত্যা করেন এবং তাদের রসদ ও সরঞ্জাম ধ্বংস করেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে নাইজারের সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজার জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে (জিএমটি ৪টা) এ হামলার ঘটনা ঘটে।

সানাম শহরটি দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালির সীমান্তবর্তী এ এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।

তবে সর্বশেষ হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর মাত্র দুই দিন আগে নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে বোকো হারামের হামলায় ১১ সেনাসদস্য নিহত হওয়ার কথা জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: আলজাজিরা

আরএ

মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার

গাজায় সংহতি কেন গণহত্যা বন্ধ করতে পারেনি

ইরানে জয় প্রায় হাতের মুঠোয়, তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান

সাইবার হামলার শিকার বার্তা সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

ব্রিটেনে অভিবাসী কমেছে ৯২ শতাংশ, ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট

তেল বিক্রির অর্থ দিয়ে ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে তুরস্ক-ইরাক

স্পেনে উত্থান হচ্ছে কট্টর ডানপন্থিদের

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় বেসিকতাস সমর্থকদের সঙ্গে জর্জিয়ার পুলিশের সংঘর্ষ

সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ