হোম > বিশ্ব

ইরান যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি— এমন কোনো প্রমাণ নেই

আমার দেশ অনলাইন

ইরানে হামলার পক্ষে কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য প্রমিলা জয়পাল। ইরান যুদ্ধের নিয়ে হাউস ব্রিফিংয়ের পর তিনি সাংদিকদের একথা বলেন। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি তৈরি করছে, এমন কোনো প্রমাণ তাদের দেওয়া হয়নি।

ইরান যুদ্ধ নিয়ে স্পষ্ট কৌশলের অভাব নিয়ে সমালোচনা করেন তিনি। বলেন, এই যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে সে বিষয়েও কিছু জানানো হয়নি। তিনি বলেন, ‘কেবল প্রেসিডেন্ট নিজে নন, যুদ্ধ শুরুর জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।’ যুদ্ধে আরো হতাহতের বিষয়েও সতর্ক করে দিয়েছেন জয়পাল।

জয়পাল বলেন, ইরান হামলার ন্যায্যতার অভাব রয়েছে। এ বিষয়ে কংগ্রেসে ভোট নেয়ার দাবি করেছেন তিনি। বলেন, কংগ্রেসকে যুদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সহিংসতায় অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র ও আবাসিক এলাকায় আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরএ

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০