হোম > বিশ্ব

খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড সম্পর্কে ‘কিছুই জানতেন না’। মঙ্গলবার হোয়াইট হাউজে সৌদি যুবরাজকে স্বাগত জানিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।

তবে ট্রাম্পের এ মন্তব্য ২০২১ সালে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনের বিপরীত। ওই প্রতিবেদনে বলা হয়েছিল যে ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাশোগিকে হত্যার জন্য পরিকল্পনার অনুমোদন দিয়েছিলেন যুবরাজ।

এ অভিযোগ অস্বীকার করেছেন যুবরাজ মোহাম্মদ। হোয়াইট হাউজে তিনি বলেন, খাশোগির হত্যাকাণ্ডের তদন্তের জন্য সৌদি আরব সঠিকভাবে তদন্ত করেছে। ওই হত্যাকাণ্ডকে তিনি ‘বেদনাদায়ক’ বলে অভিহিত করেন।

খাশোগি হত্যাকাণ্ডের পর এটি ছিল তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই হত্যাকাণ্ড সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছিল।

মঙ্গলবার ওভাল অফিসে, ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আপনি এমন একজনের কথা বলছেন যিনি অত্যন্ত বিতর্কিত ছিলেন। কিন্তু যুবরাজ এ সম্পর্কে কিছুই জানতেন না। আমাদের অতিথিকে বিব্রত করার দরকার নেই।’

২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, যুবরাজ ইস্তাম্বুলে খাশোগিকে ‘বন্দী বা হত্যা’ করার পরিকল্পনা অনুমোদন করেছেন। যুক্তরাষ্ট্র ওই সময় কয়েকজন সৌদি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে যুবরাজের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

আরএ

কুয়েতে সীমান্ত চৌকি ও তেল প্ল্যাটফর্মে ড্রোন হামলা

খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তির পরিচয় জানাল ইরানি সংবাদমাধ্যম

১৩৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করল ভারত

পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে খাদ্যপণ্য, রপ্তানি হবে পাট

মনে হচ্ছে ভারত আমাদের দেশ, আমাদের ডিএনএ অভিন্ন

খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্প ও ইউরোপের শীর্ষ নেতারা

চুক্তি মেনে চল, এটাই তোমাদের জন্য ভালো —যুক্তরাষ্ট্রকে ইরানের নসিহত

যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের নতুন বার্তা

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাল কুয়েত-সৌদি