হোম > বিশ্ব

যুক্তরাজ্যে ভুলে ১২ বন্দির মুক্তি

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

যুক্তরাজ্যে গত তিন সপ্তাহে ১২ জন বন্দিকে ভুল করে মুক্তি দেওয়া হয়েছে, যাদের মধ্যে দুজন এখনো পলাতক। যুক্তরাজ্যের বিচারমন্ত্রী ডেভিড ল্যামি এ তথ্য নিশ্চিত করেছেন।

ল্যামি বিবিসিকে জানিয়েছেন, কারাগারের প্রশাসনিক ব্যবস্থার কারণে ত্রুটি হয়ে থাকতে পারে। সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম চালু হলে পরিস্থিতির উন্নতি হবে।

ইংল্যান্ড ও ওয়েলসে গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভুলক্রমে ৯১ জন বন্দির মুক্তির পর নতুন এই তথ্য সামনে এলো।

ল্যামি বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে ভুলক্রমে বন্দি মুক্তির সংখ্যা বেশি দেখানো হলেও এ সংখ্যা এখন নিম্নমুখী। তিনি আরো জানান, পলাতক দুই বন্দি ভয়ংকর বা যৌন অপরাধী নন।

সম্প্রতি হাদুশ কেবাতু নামের এক যৌন নির্যাতন মামলার দণ্ডপ্রাপ্ত বন্দি ভুলক্রমে মুক্তি পাওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। দুই দিন পর তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং ইথিওপিয়ায় নির্বাসিত করা হয়। এছাড়া উইলিয়াম স্মিথ ও ব্রাহিম কাদ্দুর-শেরিফকেও ভুল করে মুক্তি দেওয়া হয়েছিল।

সরকার এরই মধ্যে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে, যার মধ্যে রয়েছে বন্দি মুক্তির সময় স্পষ্ট চেকলিস্ট অনুসরণ এবং মানবিক ভুল কমাতে এআই-ভিত্তিক সিস্টেম উন্নয়নে বিনিয়োগ। তবুও গত বছর ভুলক্রমে মুক্তির সংখ্যা ১২৮ শতাংশ বেড়ে ২৬২ জনে পৌঁছেছে, যা জনবল ঘাটতির ইঙ্গিত দেয়।

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যার নেপথ্য কারণ, যা জানালেন বিজ্ঞানীরা

পুরোনো জাহাজ নিয়ে দ্বন্দ্বে জড়ালেন নেতানিয়াহু ও তার নিরাপত্তামন্ত্রী বেন গভির

মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা

ভারতের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

নেপালে বন্যায় নিখোঁজ ৩০০ ভারতীয়

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে মুসলিম দেশগুলোকে ইরানের আহ্বান

ইরান-ইসরাইল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে যেভাবে চড়ছে উত্তেজনার পারদ

পাকিস্তানের রাজনৈতিক সংকট, সমাধান কোন পথে