হোম > বিশ্ব

গাজায় বোমা বিস্ফোরণে ৪ ইসরাইলি সেনা নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী একথা নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরাইলের।

প্রতিরক্ষা বাহিনী নিহত সেনাদের নাম প্রকাশ করেছে। তারা হলেন- মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি।

তারা ইসরায়েলের বাহাদ ১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নিহতদের মধ্যে বেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার। অন্য তিনজন ছিলেন ক্যাডেট। তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেয়া হয়।

আইডিএফ প্রাথমিক তদন্ত শেষে জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে রাফার জেনিনা মহল্লায় অভিযানের সময় হামলার শিকার হন তারা। তখন একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং দুটি হামভি গাড়ি এরপ পেছনে চলে যাচ্ছিল।

এর মধ্যে একটি হামভি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই চার সেনা নিহত এবং আরো তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কীভাবে তা সক্রিয় করা হয়েছিল এবং কখন সেখানে স্থাপন করা হয়েছিল, সে বিষয়ে সেনাবাহিনী এখনো তদন্ত চালাচ্ছে।

আরএ

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি