হোম > বিশ্ব

আরো ১৫ ফিলিস্তিনের লাশ ফেরত দিলো ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

আরো ১৫ ফিলিস্তিনের লাশ ফেরত দিয়েছে ইসরাইল। শনিবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে লাশ হস্তান্তর করে তারা। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ১৩৫ ফিলিস্তিনের লাশ ফেরত দিলো তেলআবিব। খবর মিডল ইস্ট মনিটরের।

গাজা স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, লাশগুলো পরিবারের কাছে হস্তারের আগে ফরেনসিক পরীক্ষা করা হবে। কয়েকটি লাশের শরীরে নির্যাতন, মারধর, হাত বাঁধা এবং চোখ বাঁধার চিহ্ন রয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, পরিবারগুলো এখন পর্যন্ত সাতজন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছে। শুক্রবার নাসের হাসপাতালের ফরেনসিক মেডিসিনের পরিচালক আহমেদ ধহির বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, বৈজ্ঞানিক সরঞ্জামের অভাবের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি অনলাইন পোর্টাল চালু করেছে, যেখানে লাশের সেন্সর করা ছবি দেখানো হয়; যাতে পরিবারগুলোকে নিখোঁজ আত্মীয়দের শনাক্ত করতে সহায়তা করা যায়।

তিনি বলেন, লাশের গায়ে নির্যাতন, পোড়া এবং হত্যার চিহ্ন রয়েছে। ইসরাইল এদের কোনো তথ্য বা নাম প্রকাশ করেনি, যার ফলে শনাক্তকরণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এছাড়া ১১ জন বন্দির দেহাবশেষ হস্তান্তর করেছে, যার বিনিময়ে প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

আরএ

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি