হোম > বিশ্ব

বিশ্ববাজারে স্থবির স্বর্ণের দাম

রয়টার্স

বিশ্ববাজারে স্বর্ণের দামে পরিবর্তন দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকার আশঙ্কায় স্বর্ণের বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুটির দামে। মঙ্গলবার বাংলাদেশ সময় ৮টার দিকে স্পট স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ২৯ ডলার। যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দামও প্রায় স্থির থেকে ৪ হাজার ৩৮১ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।

সাধারণত মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকির বিরুদ্ধে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, তখন বিনিয়োগকারীরা সুদ বা মুনাফা পাওয়া যায়—এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে বড় কোনো অর্থনৈতিক তথ্য প্রকাশের পরিমাণ কম। তাই ফেড কর্মকর্তাদের বক্তব্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে আগামী অক্টোবর মাসে কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়াতে পারে কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না—সেদিকে নজর রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে স্বর্ণের দাম।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ১৯ ডলারে উঠেছে। প্লাটিনামের দামও ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯২ দশমিক ৭৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৫ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

অনুমতি ছাড়া পাহাড়ে উঠে দুর্ঘটনায় পতিত পর্বতারোহীকে জরিমানা

চীনে তাইওয়ানের শ্রমমন্ত্রীর সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত কি না

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, ইসলামাবাদের অভিযোগ অস্বীকার

ট্রাম্প টিভি চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

গোপনে ভিডিও ধারণে সক্ষম স্মার্ট চশমা নিয়ে নতুন আইনি প্রশ্ন

উত্তর কোরিয়ায় পারমাণবিক কর্মসূচিতে যাচ্ছে প্রবাসীদের রেমিটেন্স

এলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও স্থিতিশীল

ফিজিতে ৬০ জনে একজন এইচআইভি আক্রান্ত

ব্রিটেনে আবাসন নীতি নিয়ে অসন্তোষ, প্রতিবাদে বার্নহ্যামের স্থানীয়রা