হোম > বিশ্ব

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি।

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না বলে একমত হয়েছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে বৈঠকের পর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ল্যামি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে ‘দীর্ঘমেয়াদে পারমাণবিক সমস্যা সমাধানের’ উপায় নিয়ে তারা আলোচনা করেছেন।

‘আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে, তিনি আরও যোগ করেন।

রুবিওর মুখপাত্রের মতে, ‘ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না’ এই বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন।

এর আগে হোয়াইট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সম্পৃক্ততার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে পরমাণু কর্মসূচি এবং ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র