হোম > বিশ্ব

মার্কিন হস্তক্ষেপেই ব্যর্থ জাতিসংঘের পরমাণু আলোচনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) সংক্রান্ত জাতিসংঘের আলোচনা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার আংশিক কারণ হলো ওয়াশিংটন এই আলোচনাকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জটিল আলোচনার মঞ্চ হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক পর্যবেক্ষক সংস্থা এই দাবি করেছে।

আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন (এসিএ)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের সম্মেলনটি কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার অর্থ হলো-‘১৯৭২ সালের পর এই প্রথম বিশ্বের বৃহত্তম রুশ ও মার্কিন পারমাণু অস্ত্রের মজুদের আকারের ওপর আর কোনো সম্মত সীমা রইল না।’

এসিএ-এর নির্বাহী পরিচালক ড্যারিল কিম্বল বলেন, ‘দুঃখজনকভাবে, ক্রমবর্ধমান পরমাণু ঝুঁকির এই সময়ে এনপিটিভুক্ত দেশগুলো চুক্তিটি এবং এর মূল নীতি, লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি তাদের সমর্থন আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেছে।’

কিম্বল বলেন, ‘বাস্তবতা হলো ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে চলমান বিরোধ যা ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কারণে জটিল আকার ধারণ করেছে, তা এনপিটি পর্যালোচনা সম্মেলনে সমাধান করা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ যা তেহরান দীর্ঘকাল ধরে কেবল বেসামরিক উদ্দেশ্যে বলে দাবি করে আসছে তা অবশ্যই জাতিসংঘের বাইরে গুরুত্ব সহকারে এবং আরো টেকসই কূটনীতির মাধ্যমে সমাধান করতে হবে।’

সূত্র: আল-জাজিরা

এএম

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

সিরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়া নজিরবিহীন

ইউক্রেনকে নিজস্ব অস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন

পৃথিবীর অতিরিক্ত তাপের ৯০ শতাংশেরও বেশি শোষণ করে সমুদ্র