হোম > বিশ্ব

যুদ্ধ দীর্ঘায়িত হলে ইরানের লাভ না ক্ষতি

আল জাজিরার বিশ্লেষণ

আমার দেশ অনলাইন

রাজনৈতিক বিশ্লেষক ও জেদাল টেলিভিশনের উপস্থাপক আলি আলিজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তুলনায় ইরানের কাছে অনেক বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রসদ রয়েছে। পাশাপাশি সময়ও তাদের পক্ষে রয়েছে।

লন্ডন থেকে তিনি বলেন, ‘আপনাকে বিবেচনা করতে হবে পশ্চিমা বিমান প্রতিরক্ষার তুলনায় ইরানের প্রতিরক্ষা কৌশল অনেক কম খরচের। ইরান কম খরচে দেশেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে।'

তিনি বলেন, ‘কাজেই যদি এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়, তাহলে আমার মনে হয় এটি ইরানের পক্ষেই যাবে।’

আলিজাদেহ উল্লেখ করেছেন, যদিও ট্রাম্প বলেছেন যে তিনি চার বা পাঁচ সপ্তাহের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরাইল-যুক্তরাষ্ট্র ১২ দিনের যুদ্ধ প্রমাণ করে, চলমান যুদ্ধের প্রতিটি দিন ইসরাইলি জনগণের জন্য আরো কঠিন হয়ে উঠবে।

তিনি বলেন, ‘তারপর আমাদের দেখতে হবে যখন ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ইসরাইল ও অন্যান্য মার্কিন ঘাঁটি রক্ষার অন্যান্য রসদ ফুরিয়ে যাচ্ছে, তখন তারা কি করবে।’

আলজাদেহ বলেন, ট্রাম্পকে এই যুদ্ধে টেনে এনেছে ইসরাইল। তবে ইরান সরকারের সক্ষমতা ট্রাম্প বুঝতে ব্যর্থ হয়েছে।

তিনি বরেন, ‘রাষ্ট্রটি খুবই ধৈর্যশীল এবং অত্যন্ত দৃঢ়। তাই আমি মনে করি এটি ট্রাম্পের ওপর চাপিয়ে দেওয়া একটি যৌথ যুদ্ধ। আর কীভাবে তিনি নিজেকে কোণঠাসা করে ফেলেছেন, তা তিনি বুঝতে শুরু করেছেন।’

সোমালিয়া উপকূলে জলদস্যুতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গণমাধ্যমের বাইরে থাকবে ইরান আলোচনা, কারণ জানাল হোয়াইট হাউস

ইরান যুদ্ধ শুরুর পর আমিরাতে সেনা ও ‘আয়রন ডোম’ মোতায়েন করে ইসরাইল

পুতিন-আরাগচি বিশেষ বৈঠক, যা কথা হলো

বক্স অফিসে ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক

মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিতে যা সম্ভব সবই করব: পুতিন

পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের একাংশ ফিরে পেতে পারেন ভোটাধিকার

রাশিয়ার কাছ থেকে সামরিক ও কূটনৈতিক সহায়তা চাইছে ইরান

ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র: জার্মান চ্যান্সেলর

৪০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের খুচরা বিক্রি