হোম > বিশ্ব

আফগান শরণার্থীদের নথিপত্র পুনঃতদন্তের আহ্বান ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সকল আফগান শরণার্থীর নথিপত্র পুনঃতদন্তের আহ্বান জানিয়েছেন। বুধবার ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর বন্দুকহামলার পর তিনি এ আহ্বান জানান। ট্রাম্প জানান, বন্দুকহামলায় অভিযুক্ত একজন আফগান নাগরিক। ২০২১ সালে তিনি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছে বন্দুকধারীর গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হয়েছেন।

এক ভিডিও বিবৃতিতে ট্রাম্প এই গুলিবর্ষণকে ভয়াবহ ‘অ্যামবুশ-স্টাইলের’ আক্রমণ হিসাবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘এই জঘন্য আক্রমণ ছিল ঘৃণা ও সন্ত্রাসবাদী কাজ। এটি আমাদের পুরো জাতির বিরুদ্ধে অপরাধ। এটি ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ।’

ট্রাম্প আরো বলেন, ন্যাশনাল গার্ডের ওপর আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা হুমকি।

তিনি দাবি করেন, প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন দুই কোটি অবৈধ অভিবাসীকে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছিল।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘বাইডেনের আমলে আফগানিস্তান থেকে প্রবেশকারী প্রতিটি বিদেশী নাগরিককে পুনরায় পরীক্ষা করা উচিত।

ট্রাম্প বলেন, ‘যক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের সামনে আত্মসমর্পণ করবে না। তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের ঘটনা সহ্য করা হবে না। সন্দেহভাজন বন্দুকধারীকে হামলার জন্য দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।

আরএ

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু