হোম > বিশ্ব

ইইউ কমিশনার লাহবিকে গাজায় প্রবেশের অনুমতি দেয়নি ইসরাইল

আতিকুর রহমান নগরী

ইইউ কমিশনার হাজা লাহবিব জানান, মিশর সফরের সময় রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে চাইলেও ইসরাইল তাকে অনুমতি দেয়নি। গাজায় প্রতিদিন মানুষ নিহত হচ্ছে এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি শুরুর পর থেকে ৩৪৭ ফিলিস্তিনি মারা গেছে বলে তিনি উল্লেখ করেন। এর মধ্যে ৬৭ জন শিশু।

গাজাকে “হাজারো মানুষের সমাধিক্ষেত্র” হিসেবে বর্ণনা করে লাহবিব বলেন, মানবিক সহায়তায় নিয়োজিত প্রায় ৬০০ কর্মীও নিহত হয়েছেন। শীত ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও বিপর্যয়কর হবে বলে তিনি সতর্ক করেন।

তিনি যুদ্ধবিরতি পুরোপুরি বজায় রাখা, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান এবং এনজিওদের দ্রুত সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান। সহায়তা আসলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে মন্তব্য করেন তিনি।

মিশরের এল আরিশে তিনি গাজাগামী সহায়তার গুদাম ও গাজা থেকে আনা আহতদের চিকিৎসা চলছে এমন হাসপাতাল পরিদর্শন করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এসআর

চীন-নেপাল সীমান্তের গিয়েরং বন্দর ভেসে যাওয়ার ভয়াবহ ফুটেজ

জার্মানিতে প্রাণঘাতী গ্রীষ্ম: তাপপ্রবাহে রেকর্ড ১৫ হাজার ৮০০ মৃত্যু

ইরানের পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের প্রমাণ নেই: আইএইএ প্রধান

জানি না বাবা বেঁচে আছেন কি না, ছেলের হৃদয়বিদারক আকুতি

নেপালে আরো বন্যা ও ভূমিধসের আশঙ্কা

বোমার মতো বিস্ফোরিত হয়ে ধেয়ে আসে পানি, বললেন বেঁচে ফেরা বাহাদুর

আকস্মিক বন্যার পূর্বাভাস দেওয়ার সুযোগ আছে কী

নেপালের বন্যায় প্রায় ১০০ চীনা নাগরিক নিখোঁজ, তিব্বত সফরে লি ছিয়াং

এআইয়ের সহায়তায় মস্তিষ্ক অস্ত্রোপচার, চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক

নেপালে এত ভারতীয় তীর্থযাত্রী ভ্রমণ করছিলেন কেন