হোম > বিশ্ব

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত

আনাদোলু এজেন্সি

ছবি: আনাদোলু

কানাডার কুইবেক প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন ধরে চারজন নিহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানায়, সেন্ট-ব্রিজিড-ডি-ইবারভিল এলাকার ১০ নম্বর মহাসড়কের পাশে র‍্যাং ডেস ইকোসের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

একজন কর্মকর্তা জানান, জরুরি সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলেই হেলিকপ্টারে থাকা চারজনকে মৃত ঘোষণা করা হয়।

নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করবে পুলিশের মেজর ক্রাইমস ইউনিট বা গুরুতর অপরাধ তদন্ত বিভাগ। পাশাপাশি কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠাবে বলে আশা করা হচ্ছে।

এএম

চার বছর পর বৈঠকে জার্মানি-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টি-বজ্রসহ ঝড়, নিহত ১০

ইরাকে আবার ডলার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

‘যুদ্ধ শেষ হলেও ট্রাম্প-নেতানিয়াহুকে শাস্তি দেবে ইরান’

নেপালে বন্যায় নিহত বেড়ে ১৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিকল্প পরিকল্পনা নেই ট্রাম্পের

শত্রুর জন্য অপেক্ষা করছে নতুন চমক: ইরান

ভারত মহাসাগরে থাকা মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের

৪ কিলোমিটার উচ্চতায় অগ্ন্যুৎপাতের ছাই, ইতালিতে রেড অ্যালার্ট জারি

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় তুরস্কসহ চার দেশকে ধন্যবাদ দিল যুক্তরাষ্ট্র