হোম > বিশ্ব

ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি মাদুরোর

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মাদক চোরাচালানের ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভেনেজুয়েলায় যেকোনো সময় সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র-এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উত্তেজনার প্রেক্ষিতে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ক্ষমতাসীন পিএসইউভি দলীয় কর্মীদের এক সমাবেশে মাদুরো বলেন, তিনি সাবেক প্রেসিডেন্টি হুগো শ্যাভেজের উত্তরাধিকারের প্রতি এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘নিশ্চিত থাকুন যে, আমাদের কমান্ডার শ্যাভেজের লাশের সামনে আমি যেমন শপথ করেছিলাম, ঠিক তেমনই আমি আপনাদের প্রতি পূর্ণ আনুগত্যের শপথ করছি।’

জনগণের উদ্দেশ্যে মাদুরো বলেন, ‘নিশ্চিত থাকুন যে আমি আপনাদের কখনো ব্যর্থ হতে দেবো না, কখনো না, কখনো না।’

সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে কমপক্ষে ২১টি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে।

ট্রাম্প স্থলপথেও অভিযান চালানোর হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে ভেনেজুয়েলার আকাশসীমা ‘বন্ধ করে রাখা উচিত’। মাদুরো অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

আরএ

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ