হোম > বিশ্ব

৪৫ তলা সমান উঁচু থেকে বাঞ্জি জাম্প দিলেন ড. জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার বালিতে ৪৩০ ফুট (প্রায় ৪৫ তলা ভবনের সমান) উঁচু একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি জাম্পিং করে আলোচনায় এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক।

এই রোমাঞ্চকর অভিজ্ঞতার ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা তার অনুসারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এ ছাড়া পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

৫৯ বছর বয়সী এই ধর্মীয় বক্তা ইদানীং নানা অ্যাডভেঞ্চারমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বালিতে তার বাঞ্জি জাম্পিংয়ের মুহূর্তটি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। এতে দেখা যায়, সুরক্ষিত দড়িতে বাঁধা অবস্থায় সাহসিকতার সঙ্গে নিচে লাফিয়ে পড়ছেন তিনি।

শুধু বাঞ্জি জাম্পই নয়, এই সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চারেও অংশ নেন। ভিডিওগুলোতে স্পষ্ট, এসব কার্যক্রমে তিনি দারুণ আনন্দ পাচ্ছেন। এর আগেও তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন—উগান্ডা সফরের সময় ১৬৫ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্পিং করেছিলেন ড. জাকির নায়েক।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪