হোম > বিশ্ব

এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলো পর্তুগাল

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। নিউ ইয়র্কে জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে সাংবাদিকদের কাছে একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

র‍্যাঞ্জেল বলেন, ‘পর্তুগাল একটি ন্যায্য এবং স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে।’

যুদ্ধবিরতি জরুরি উল্লেখ করে তিনি বলেন, হামাস গাজায় বা এর বাইরে কোনো ধরণের নিয়ন্ত্রণ রাখতে পারবে না এবং সকল জিম্মিদের মুক্তি দিতে হবে।

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার কয়েক ঘন্টা পর একই ঘোষণা দেয় পর্তুগাল।

ফ্রান্স, লুক্সেমবার্গ এবং মাল্টা এরআগেই ঘোষণা দিয়েছে যে তারা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশেনর সময় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার নিন্দা জানিয়েছে ইসরাইল।

জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রায় ৭৫ শতাংশ এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

আরএ

হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার বোমার শিকার ইসরাইল

ইরানের খারগ দ্বীপে হামলা: তেলের আরো বাড়ার আশঙ্কা

খারগ দ্বীপে হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের খারগ দ্বীপে ইতিহাসের অন্যতম শক্তিশালী বোমা হামলার দাবি ট্রাম্পের

ট্রাম্পের আসন্ন বিপদ ‘এপস্টেইন ফাইল’

সৌদির বিমানঘাঁটিতে ইরানের হামলা, মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত

লেবাননে হাসপাতালে ইসরাইলি হামলা, চিকিৎসাকর্মীসহ নিহত ১২

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ: নাইম কাসেম

ইরান যুদ্ধের প্রভাব বৈশ্বিক বাজারে, মার্কিন শেয়ারবাজারে বড় পতন

এক বা দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত